৮ মে ২০২৬

প্রধানমন্ত্রী স্পেন যাচ্ছেন আজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
প্রধানমন্ত্রী স্পেন যাচ্ছেন আজ

বাংলাপ্রেস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠেয় ‘রাষ্ট্র ও সরকার প্রধানদের ২৫তম বার্ষিক শীর্ষ সম্মেলন’ (কপ-২৫) এ যোগ দিতে আজ রোববার তিন দিনের সরকারি সফরে স্পেনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন।

জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৫তম বার্ষিক সম্মেলন (ইউএনএফসিসিসি) আগামী ২-১৩ ডিসেম্বর পর্যন্ত চিলির সভাপতিত্বে এবং স্পেনের সার্বিক সহযোগিতায় মাদ্রিদে অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানায়, প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট রোববার সকালে মাদ্রিদের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। বিমানটির স্পেনের স্থানীয় সময় বিকেল ৫টা ৪০ মিনিটে মাদ্রিদ টোরেজন বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

বিশ্ব পর্যটন সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে একটি সুসজ্জিত মোটর শোভা যাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে মাদ্রিদের হোটেল ভিলা ম্যাগনায় নিয়ে যাওয়া হবে। স্পেন সফরকালে প্রধানমন্ত্রী এ হোটেলে অবস্থান করবেন।

আগামিকাল সোমবার সকালে প্রধানমন্ত্রী স্পেনের সর্ববৃহৎ প্রদর্শনী কেন্দ্র এবং ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ ভেন্যু ফিরিয়া দা মাদ্রিদে ‘কপ-২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। পরে তিনি কপ-২৫’র ওয়ার্কিং সেশনে যোগ দেবেন এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

শেখ হাসিনা আনুষ্ঠানিক মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করবেন এবং পুনরায় অপরাহ্নে ওয়ার্কিং সেশনে যোগ দেবেন।

স্পেনের প্রেসিডেন্ট পেড্রো সানচেজের সঙ্গেও প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সোমবার সন্ধ্যায় রাজ প্রাসাদে স্পেনের রাজা এবং রানী আয়োজিত সংবর্ধনায় যোগ দেবেন তিনি। তিন দিনের সরকারী সফর শেষে আগামী মঙ্গলবার (৩ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৯টায় প্রধানমন্ত্রীর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে দেশের পথে রওয়ানা হবেন।

পরদিন বুধবার ঢাকার স্থানীয় সময় রাত ১২টা ৪০ মিনিটে বিমানটির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

২৫তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন যা কপ-২৫ নামে পরিচিত, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৫তম বার্ষিক সম্মেলন’কে (ইউএনএফসিসিসি) অর্ন্তভুক্ত করবে কিয়োটো প্রটোকলের (সিএমপি১৫) পক্ষের ১৫তম সভা এবং প্যারিস চুক্তির পক্ষে পক্ষগুলোর দ্বিতীয় সভা (সিএমএ২)।

সম্মেলনের সভাপতি মনোনীত হয়েছেন চিলির পরিবেশ মন্ত্রী মিজ ক্যারোলিনা স্মিদভ জালদিভার। এই সম্মেলনটি জাতিসংঘের জলবায়ু পরিবর্তন প্রক্রিয়ার পরবর্তী গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গ্রহণকরা হয়েছে। গত বছর পোল্যান্ডের ‘সিওপি ২৪’ এ প্যারিস চুক্তির বাস্তবায়ন নির্দেশিকাগুলি সম্পর্কে চুক্তি অনুসরণ করে, যার মূল উদ্দেশ্য হল প্যারিস জলবায়ু পরিবর্তন চুক্তির পূর্ণাঙ্গ পরিচালনার ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় সম্পন্ন করা।

সম্মেলনটির এ বছর নভেম্বর মাসে ব্রাজিলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু পরিকল্পনা শুরুর আগেই নব-নির্বাচিত সভাপতি জেইর বোলসোনারো অর্থনৈতিক কারণ দেখিয়ে স্বাগতিক হওয়ার প্রস্তাব প্রত্যাহার করে নেয়।

পরবর্তীতে চিলি এগিয়ে আসে এবং নতুন স্বাগতিক দেশ হয়। কিন্তু বৈঠকের আগে সামাজিক অস্থিরতা ২০১৯’র অক্টোবরের শেষের দিকে উক্ত দেশটিকেও স্বাগতিক হওয়া থেকে সরে যেতে বাধ্য করে। তখন জাতিসংঘ, চিলি এবং স্পেনের মধ্যকার পারস্পরিক চুক্তির মাধ্যমে শেষের দেশ স্পেন এর স্বাগতিক হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি