৮ মে ২০২৬

প্রধানমন্ত্রী সফিপুর যাচ্ছেন আজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
প্রধানমন্ত্রী সফিপুর যাচ্ছেন আজ

বাংলাপ্রেস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গে‌ছে।

তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪০ তম জাতীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে সালাম গ্রহণ করবেন। সকাল ১০টার দিকে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থে‌কে হেলিকপ্টারযোগে সফিপুরের উদ্দেশে যাত্রা কর‌বেন তিনি।

সকাল সাড়ে ১০টায় সমাবেশের কুচকাওয়াজসহ অন্যান্য অনুষ্ঠানে যোগদান কর‌বেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠান শেষে দুপুর সোয়া ১টায় ঢাকায় তেজগাঁও বিমানবন্দরে অবতরণ কর‌বেন। এরপর বিকেলে সাড়ে ৪টায় সংসদ অধিবেশনে যোগদান কর‌বেন প্রধানমন্ত্রী।

এদিকে, সমাবেশে যোগ দিতে সারাদেশ থেকে আনসার-ভিডিপি সদস্যরা সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে সমবেত হয়েছেন। নেয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি