৬ মে ২০২৬

প্রধানমন্ত্রী একজন মিডিয়া বান্ধব : সমাজকল্যান মন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
প্রধানমন্ত্রী একজন মিডিয়া বান্ধব : সমাজকল্যান মন্ত্রী

মামুনুর রশিদ মিঠু, লালমনিরহাট থেকে : সমাজকল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মিডিয়া বান্ধব ব্যক্তিত্ব। তার শাষনামলের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে সংবাদ প্রকাশ করলে দেশের উন্নয়ন আরো বেগবান হবে। আপনাদের লেখনির মাধ্যমেই উন্নয়ন কর্মকান্ডের ভুল শুধরিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আ’লীগের বিগত শাষনামলে যে উন্নয়ন হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এ রকম উন্নয়ন আর কোন সরকারের আমলে হয়নি।

রবিবার (১৩ জানুয়ারী) বিকেলে জেলা সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসন, সুশিল সমাজ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সমাজকল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদ আরো বলেন, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেছেন লালমনিরহাট জেলাকে একটি অর্থনৈতিক জোন হিসেবে গড়ে তোলার জন্য তাকে কথা দিয়েছেন। এছাড়াও এ জেলাকে মাদকমুক্ত করারও কথা দেন।

এর আগে দুপুরে আ’লীগের হাজার হাজার নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে তিস্তা টোলপ্লাজায় গিয়ে তাকে অভ্যর্থনা জানিয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে সার্কিট হাউজে নিয়ে আসেন। সেখানে তিনি কিছুক্ষন অবসর নিয়ে হল রুমে আসেন। প্রথমে জেলা আ’লীগের নেতাকর্মী ও জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর বিকেলে জেলা সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসন, সুশিল সমাজ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।

এসময় উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্দ শফিউল আরিফ, পুলিশ সুপার এস এম রশিদুল হক, জেলা আ’লীগের সিনিয়র সঞ সভাপতি সিরাজুল হকসহ জেলা ও উপজেলা আ’লীগের হাজার হাজার নেতাকর্মী।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি