প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মহিবুল হাসানকে প্রত্যাহার
বাংলা প্রেস
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:২৪ এএম
বাংলাপ্রেস ডেস্ক: প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক ডা. মোহাম্মদ মহিবুল হাসানকে তার বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে পুনরায় যোগদানের জন্য বদলি করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ডা. মোহাম্মদ মহিবুল হাসানকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিচালক পদ থেকে প্রত্যাহার করে তার মূল ক্যাডার সংস্থায় ফেরত পাঠানো হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এই নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
সাংবাদিকতার জন্য নীতিমালা ও কোড অব কন্ডাক্ট দ্রুত করা হবে: তথ্য উপদেষ্টা
৩ মিনিট আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
৪১ মিনিট আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি