৮ মে ২০২৬

প্রধান উপদেষ্টার ব্যক্তিগত পরিচিতির কারণে বাংলাদেশ শুল্ক ইস্যুতে বিশেষ সুবিধা পেয়েছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
প্রধান উপদেষ্টার ব্যক্তিগত পরিচিতির কারণে বাংলাদেশ শুল্ক ইস্যুতে বিশেষ সুবিধা পেয়েছে
বাংলাপ্রেস ঢাকা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যুক্তরাষ্ট্রে প্রধান উপদেষ্টার ব্যক্তিগত পরিচিতির কারণে বাংলাদেশ শুল্ক ইস্যুতে বিশেষ সুবিধা অর্জন করতে সক্ষম হয়েছে। শনিবার (২৩ আগস্ট) রাজধানীতে ‘মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশের অবস্থান ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ তথ্য জানান। শফিকুল আলম বলেন, ‘যুক্তরাষ্ট্রে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ব্যক্তিগত পরিচিতি শুল্ক ছাড়পত্র অর্জনে সহায়ক হয়েছে। শুল্ক কমিয়ে ২০ শতাংশ করার বিষয়ে আমরা শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলাম।’ তিনি আরও জানান, ভবিষ্যতে শুল্ক আরও কমানোর চেষ্টা করা হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নত হবে এবং সেখানে রপ্তানি বৃদ্ধি পাবে। আলোচনায় অন্যান্য বাজারে সম্ভাব্য প্রভাবও বিবেচনায় রাখা হয়েছে। শফিকুল আলম আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রে রপ্তানি বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি