৯ মে ২০২৬

প্রধান উপদেষ্টা শিগগিরই সরকারের রূপরেখা প্রকাশ করবেন: প্রেস সচিব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
প্রধান উপদেষ্টা শিগগিরই সরকারের রূপরেখা প্রকাশ করবেন: প্রেস সচিব
বাংলাপ্রেস ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, প্রধান উপদেষ্টা শিগগিরই এই সরকারের রূপরেখা প্রকাশ করবেন। আজ শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। পরে সংবাদ সম্মেলনে বৈঠক নিয়ে বিস্তারিত তুলে ধরেন প্রেস সচিব। শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় সভায় অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা শিগগিরই রূপরেখা প্রকাশ করবেন। তিনি আরও বলেন, প্রাতিষ্ঠানিক, সংবিধান, বিদ্যমান রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা হয়েছে। আজকের বৈঠকে রাজনৈতিক দলগুলোর মতামত জানতে চাওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রস্তাবনার উপর নির্ভর করবে এই সরকারের মেয়াদ কতদিন হবে। তবে কোনো দলই এই সরকারের মেয়াদ নিয়ে প্রশ্ন তোলেনি। দলগুলো রাষ্ট্র সংস্কারের স্বার্থে ধৈর্য ধরতে রাজি আছে বলে জানান প্রেস সচিব।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি