৬ মে ২০২৬

প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

মামুনুর রশিদ (মিঠু),লালমনিরহাট থেকে : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ধুবনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ তুলেছে বিদ্যালয় পরিচালনা কমিটি।

এ বিষয়ে কমিটির সভাপতি ও ইউপি সদস্য মোশারফ হোসেন ১৩ এপ্রিল প্রধান শিক্ষক সুলতান আহাম্মেদ শিপুর শাস্তি দাবি করে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করেছেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোশারফ হোসেন বলেন, ২৪ মার্চ প্রধান শিক্ষক সুলতাল আহাম্মেদ শিপু বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি করেন। ওই ছাত্রীর অভিভাবক পরিচালনা কমিটির সদস্যসহ বিভিন্ন জনের কাছে অভিযোগ করেছেন। এ নিয়ে ৪ এপ্রিল বিদ্যালয় পরিচালনা কমিটির সভা হয়েছে। সভায় ছাত্রীকে যৌন হয়রানির বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে প্রধান শিক্ষক সুলতান আহাম্মেদ শিপু তার বিরুদ্ধে অভিযোগকে ষড়যন্ত্র দাবি করে সভা ত্যাগ করে সভাস্থল থেকে চলেযান। কিন্তু সভায় সব সদস্যদের মধ্যে আলোচনা হলে ছাত্রীকে প্রধান শিক্ষক কর্তৃক যৌন হয়রানির অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে দাবি করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোশারফ হোসেন, তিনি বলেন, আমরা এ ঘটনার তদন্ত করে প্রয়জনীয় ব্যবস্থাসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

গত ১৩ এপ্রিল প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপ- পরিচালকসহ বিভিন্ন দফতরে অভিযোগ করেছি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি