৫ মে ২০২৬

প্রধান নির্বাচন কমিশনারকে সতর্ক করলেন ড.কামাল হোসেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
প্রধান নির্বাচন কমিশনারকে সতর্ক করলেন ড.কামাল হোসেন

বাংলাপ্রেস ডেস্ক : নির্বাচনে সম্ভাব্য প্রার্থীসহ বিরোধীদের উপর এখনো ধরপাকড় অব্যাহত আছে দাবি করে জাতীয় ঐক্যফ্রন্টের আহবাহক ড. কামাল হোসেন বলেছেন, যদি সরকারি নির্দেশে সিইসি কাজ করতে থাকেন, তাহলে আমাদের পদক্ষেপ আমরা নিব।’’

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে গণফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা বলেন, তফসিল ঘোষণার পরও নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের গণহারে গ্রেপ্তার করা হচ্ছে । এতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হচ্ছে না। এখনো কোনো অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি।

‘‘নির্বাচন কমিশনকে আন্তরিকভাবে বলছি, আপনি শপথবদ্ধ। আপনার বিবেককে প্রশ্ন করুন। আপনি কি আদিষ্ট হয়ে নাকি নিজে বুঝেশুনে এসব করছেন? যদি তা করে থাকেন তাহলে শুধু অপরাধ নয়, সংবিধানবিরোধী। আপনি যদি তা করেন তাহলে সংবিধান লংঘনকারী হিসেবে ইতিহাসে লিপিবদ্ধ হবেন। আপনি নিশ্চয় তা চান না?’’

তিনি বলেন- আমরা নির্বাচন কমিশনকে বলেছি, নিরপেক্ষ থাকতে। নিরপেক্ষতা তার পূর্বশর্ত। এখন বলতে বাধ্য হচ্ছি যে, সিইসি নিরপেক্ষতার পরিচয় দিচ্ছেন না। কামাল হোসেন বলেন- আমরা প্রত্যেকদিন উনাকে (সিইসি) স্মরণ করিয়ে দিচ্ছি। যদি তিনি তা না শুনেন, আদালত আছে।

‘‘আমারা সিইসির সাথে কথা বলে সন্তষ্ট হতে পারিনি। তার জন্য আরেকজনকে নির্বাচন কমিশনার চাচ্ছি। এর মাঝেও সিইসিকে বলেছি নিরপেক্ষ থাকতে। আর যদি আপনারা সরকারি নির্দেশে কাজ করতে থাকেন তাহলে আমাদের পদক্ষেপ আমরা নিব।’’ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন গণফোরাম নেতা সুব্রত চৌধুরী।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি