৪ মে ২০২৬

প্রচণ্ড শীতেও শরীর গরম রাখে এই ৩ খাবার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৫০ এএম
প্রচণ্ড শীতেও শরীর গরম রাখে এই ৩ খাবার

বাংলাপ্রেস ডেস্ক:   প্রচণ্ড শীতে শরীর ঠান্ডা হওয়া স্বাভাবিক, তাই গরম কাপড়ের প্রয়োজন পড়ে। তবে শুধু কাপড়ই যথেষ্ট নয়— খাবারের মাধ্যমেও শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা বৃদ্ধি করা সম্ভব।

অনেকে শীতে খাবারে গুড় ও তিল রাখেন। তবে প্রচণ্ড ঠান্ডায় শরীর গরম রাখতে এর সঙ্গে আরও তিনটি খাবার অন্তর্ভুক্ত করলে ফল আরও কার্যকর হয়। কী সেই তিন খাবার?

১. আদা

আদায় থাকা পুষ্টিগুণ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটি শুধু হজমে সাহায্য করে না, ডায়াফরেটিক বৈশিষ্ট্যের কারণে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা বৃদ্ধি করে। শীতের সকালে বা খাবারের সঙ্গে আদা ব্যবহার শরীরকে উষ্ণ রাখে।

২. বাদাম

শরীরের তাপমাত্রা বাড়াতে বাদামেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চিনাবাদাম, কাঠবাদাম, কাজুবাদাম— সবই প্রচণ্ড ঠান্ডায় শরীর গরম রাখে। তাই শীতে নিয়মিত বাদাম খাওয়াটা উপকারী।

৩. মিষ্টি আলু

মিষ্টি আলুতে প্রচুর ফাইবার থাকে, যা ধীরে ধীরে হজম হয়। ধীর হজম মানে দীর্ঘক্ষণ পর্যন্ত শরীর গরম থাকা। শীতকালে মিষ্টি আলু ভাজা, সেদ্ধ বা রোস্ট করে খাওয়াও উপকারী।

শীতে শুধু গরম কাপড় নয়, পুষ্টিকর খাবারও শরীরকে সুস্থ ও উষ্ণ রাখতে সহায়ক। এই তিনটি খাবার নিয়মিত খাবার তালিকায় রাখলেই ঠান্ডা মোকাবিলায় সাহায্য পাওয়া সম্ভব।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি