৫ মে ২০২৬

প্রচারণায় গিয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী করোনায় আক্রান্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
প্রচারণায় গিয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী করোনায় আক্রান্ত
নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জে সপ্তম ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থী নিজের নির্বাচনী এলাকায় প্রচারণা চালাতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত চেয়ারম্যান প্রার্থীর নাম হাজী নুরুল হুদা (৫৯) তিনি উপজেলার চরহাজারী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং আগামী ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে অনুষ্ঠিতব্য নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী। সোমবার (১৭ জানুয়ারি ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে চেয়ারম্যান প্রার্থীর বড় ছেলে বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল করিম জুয়েল বিষয়টি বাংলাপ্রেসকে নিশ্চিত করেন। তিনি আরো জানান, গত কয়েক দিন ধরে তিনি এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। এতে তিনি জ্বর,সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে তার শরীরে করোনার কিছু উপসর্গ দেখা দেয়। এরপর গতকাল রোববার দুপুরে ঢাকার ধানমন্ডি গণস্বাস্থ্য হাসপাতালে তিনি নমুনা পরীক্ষা করতে দেন। এতে সোমবার বেলা ১১টার দিকে তার রিপোর্ট করোনা পজিটিভ আসে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি ঢাকার বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন। চেয়ারম্যান প্রার্থী হাজী নুরুল হুদা জানান,বর্তমানে তিনি চিকিৎসকের নির্দেশনা অনুসারে ঢাকায় বাসায় হোম কোয়ারেন্টাইনে আছেন। তিনি এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি