৫ মে ২০২৬

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ
সেন্ট মার্টিন জেটিঘাট / বাংলাপ্রেস বাংলাপ্রেস ডেস্ক: বৈরি আবহাওয়া ও তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেৎতের কারণে সোমবার সকাল থেকে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। রবিবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঝড় সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্র জানায়, টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে চলাচলকারি আটটি জাহাজের কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাহাজ চলাচল বন্ধ থাকবে। স্থানীয় সূত্র জানায়, রবিবার সকালে টেকনাফের দমদমিয়া বিআইডব্লিটিএ নৌ বন্দর থেকে আটটি জাহাজে করে প্রায় পাঁচ হাজারের মতো পর্যটক সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে যান। এরমধ্যে প্রায় দুই হাজারের মতো পর্যটক একইদিন বিকেলে আটটি জাহাজে করে ফেরত আসলেও রাতযাপনের জন্য সেন্টমার্টিনে রয়েছেন প্রায় তিন হাজার পর্যটক। তারা দ্বীপের বিভিন্ন হোটেল-কটেজে অবস্থান করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, আবহাওয়া সতর্কতা সংকেত কেটে গেলে সেন্টমার্টিনে থাকা পর্যটকদের ফেরত আনা হবে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি