৮ মে ২০২৬

প্রবাসীর ফাঁকা বাড়ি থেকে ৩০ হাতবোমা উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
প্রবাসীর ফাঁকা বাড়ি থেকে ৩০ হাতবোমা উদ্ধার
বাংলাপ্রেস ডেস্ক:  শরীয়তপুরের নড়িয়ায় এক ওমানপ্রবাসীর ফাঁকা বাড়ি থেকে ৩০টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার মোক্তারচর ইউনিয়নের পরাগাছা গ্রামে অভিযান চালিয়ে হাতবোমাগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সদর দপ্তরের নির্দেশে ১৫ আগস্টকে সামনে রেখে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে নড়িয়া থানা ও জেলা পুলিশের একটি দল আজ বিকেলে মোক্তারচর ইউনিয়নের পরাগাছা এলাকায় এক প্রবাসীর বাড়িতে অভিযান চালায়।এ সময় বাড়িটির একটি খাটের নিচ থেকে পাঁচটি বালতিতে রাখা ৩০টি হাতবোমা উদ্ধার করা হয়। পরে বোমাগুলো নিষ্ক্রিয় করার জন্য নিষ্ক্রিয়করণ টিমকে জানানো হয়েছে। পুলিশের ধারণা, বাড়িটির মালিক মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমান প্রবাসী এবং পরিবারের অন্য সদস্যরাও সেখানে না থাকার সুযোগে ১৫ আগস্টকে ঘিরে নাশকতার উদ্দেশে অজ্ঞাত ব্যক্তিরা বোমাগুলো সেখানে মজুদ করেছিল। এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ কালের কণ্ঠকে বলেন, ‘১৫ আগস্টকে ঘিরে নাশকতা প্রতিরোধে পুলিশ সদর দপ্তরের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।এরই অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ বিপুল পরিমাণ হাতবোমা উদ্ধার করা হয়েছে। কারা এগুলো রেখেছে এবং এর পেছনে কারা জড়িত, তা উদ্ঘাটনে তদন্ত চলছে।’ [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি