৫ মে ২০২৬

প্রবাসী স্বামী বাড়ীতে আসতেই স্ত্রী উধাও

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
প্রবাসী স্বামী বাড়ীতে আসতেই স্ত্রী উধাও
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে কুয়েত প্রবাসী বাড়ীতে আসার দুই ঘন্টা পর পাঁচ বছরের এক শিশু সন্তানসহ প্রবাসীর স্ত্রী বাড়ি ছেড়ে নিখোঁজ হয়ে গেছেন। উপজেলার পুটিয়া ইউনিয়নের তেলিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। লোকলজ্জার ভয়ে গোপনে দীর্ঘদিন খুঁজাখুঁজি করে স্ত্রী-সন্তানের সন্দান পেতে ব্যার্থ হলে বিষয়টি স্হানীয় ২ মে রবিবার গণমাধ্যম-কর্মীদের নজরে আনেন স্বামী জাকির হোসেন। তিনি বলেন এ ঘটনায় থানায় গত ৩০ মার্চ জিডি করেছেন। এখন পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি। সন্দেহ জনক সব জায়গাতেই লোকজন নিয়ে মাস অব্দি তালাশ করে কোথাও খুঁজে না পেয়ে বড় মানসিক যন্ত্রনায় সময় পার করছি। এখন সাংবাদিক বন্ধুদের কাছে ঘঠনা তুলে ধরছি, যাতে জানাজানি হলে কোথাও সন্তান-স্ত্রীর সন্দান মিলে। জানা যায়, ২০১৩ সালের মে মাসে উপজেলার পুটিয়া ইউনিয়নের তেলিয়া গ্রামে আমিজ উদ্দিন ছেলে কুয়েত প্রবাসী জাকির হোসেন (৩৮) এর সঙ্গে একই উপজেলার আয়ূবপুর ইউনিয়নের নোয়াদিয়াখলা পাড়া গ্রামের মৃত আবদুল বাছেদের মেয়ে ইতি আক্তার (২৫) এর বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের সংসার দাম্পত্য জীবন সুখেই কাটছিল ইতিমধ্যে তাদের সংসারে একটি ছেলে সন্তানের জন্ম হয়। তার নাম আবদুল্লাহ আরিয়ান(৫)। এরমধ্যে জাকির হোসেন কুয়েত থেকে কয়েকবার আসা-যাওয়া করেছেন। কিন্তু গত ৩০শে মার্চ ছুটিতে বাড়িতে আসার পর দুই ঘন্টা পরে পাঁচ ভরি স্বর্ণালঙ্কারসহ নগদ ৫০ হাজার টাকা নিয়ে স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন। জাকির হোসেন বলেন, আমার স্ত্রী-সন্তানকে খুব ভালোবাসি। তাদের কোনো চাহিদা অপূর্ণ রাখিনি। পরিবার-পরিজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাইনি। এ ঘটনায় থানায় জিডি করতে বাধ্য হয়েছি। অপরদিকে তিনি জানান, আমার স্ত্রী-সন্তানের কেউ সন্ধান দিলে তাকে পুরস্কৃত করা হবে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি