প্রায় ২ কোটি টাকার খেলনা চুরি, অস্ট্রেলীয় গ্রেপ্তার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে প্রায় আড়াই লাখ অস্ট্রেলিয়ান ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই কোটি টাকা) মূল্যের বিপুল পরিমাণ লেগো ও খেলনা উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, এসব লেগো ও খেলনা ডিপার্টমেন্ট স্টোর থেকে চুরি করা হয়েছিল। এ ঘটনায় এক ব্যক্তিকে চুরির দায়ে পুলিশ গ্রেপ্তার করেছে বলে মঙ্গলবার জানিয়েছে বিবিসি।
দক্ষিণ অস্ট্রেলিয়ার পুলিশ শনিবার রয়াল পার্কের একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার ৫০০টি সামগ্রী উদ্ধার করে।এর মধ্যে এক হাজার ৭০০টি লেগোর বাক্স এখনো খোলা হয়নি। পুলিশ জানিয়েছে, এগুলো অনলাইনে বিক্রির জন্য মজুদ রাখা হয়েছিল। দক্ষিণ অস্ট্রেলিয়ায় খুচরা দোকান থেকে চুরি ঠেকাতে পরিচালিত কার্যক্রমের মধ্যে এটিই সবচেয়ে বড় জব্দ অভিযান। এত বেশি লুটকৃত খেলনা সরিয়ে নিতে পুলিশের অতিরিক্ত সদস্য ডাকা হয়, যা তিনটি ট্রাক ভর্তি করে নিয়ে যেতে হয়েছিল।
ভোক্তাদের সতর্ক করে পুলিশ বলেছে, অনলাইনে অস্বাভাবিক কম দামে পণ্য কেনা থেকে বিরত থাকতে হবে, কারণ এসব কেনাকাটা অজান্তেই অপরাধকে উৎসাহিত করে।সাম্প্রতিক মাসগুলোতে এ ধরনের অভিযানের ফলে দক্ষিণ অস্ট্রেলিয়ায় দোকান থেকে চুরি কমেছে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যে প্রায় দুই হাজার ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিশ্বজুড়েই খুচরা অপরাধ বাড়ছে।যুক্তরাজ্যে গত সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে চুরির অভিযোগ বেড়ে দাঁড়িয়েছে ২০.৪ মিলিয়নে, যা আগের বছরের তুলনায় ৩.৭ মিলিয়ন বেশি। এতে ব্যবসায়ীদের আনুমানিক দুই বিলিয়ন ইউরো ক্ষতি হয়েছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি