৮ মে ২০২৬

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

বাংলাপ্রেস ডেস্ক: আজ বৃহস্পতিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। প্রার্থীরা আজ বিকাল ৫টা পর্যন্ত নির্বাচন থেকে আনুষ্ঠানিক ভাবে নিজেদের প্রত্যাহার করতে পারবেন।

প্রার্থিতা প্রত্যাহারের সময় পার হওয়ার পর চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করবে দুই রিটার্নিং কর্মকর্তার দপ্তর। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে কাল। এরপর শুরু হবে আনুষ্ঠানিক প্রচার।

নির্বাচন কর্মকর্তারা জানান, এবার সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীরা ২০ দিন প্রচারের সুযোগ পাচ্ছেন। আচরণবিধিমালা মেনে প্রচার চালাতে এরই মধ্যে প্রার্থীদের অনুরোধ জানিয়েছেন স্ব স্ব রিটার্নিং কর্মকর্তারা।

এছাড়া আচরণবিধিমালা প্রতিপালন দেখভালে মাঠে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও।

এর আগে গত ৩১ ডিসেম্বর ঢাকার দুই সিটিতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেন মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা। দুই সিটিতে মেয়র পদে ১৪ জন এবং ১৭২ পদের বিপরীতে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী হন ১ হাজার ২৫ জন। এর মধ্যে ঢাকা উত্তরে মেয়র সাত জন, কাউন্সিলর ৩৭৪ জন ও সংরক্ষিত কাউন্সিলর ৮৯ জনসহ মোট ৪৭০ জন এবং দক্ষিণে মেয়র পদে সাত জন, সাধারণ কাউন্সিলর ৪৬০ জন ও সংরক্ষিত কাউন্সিলর ১০২ জনসহ মোট ৫৬৯ জন প্রার্থী হন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি