৫ মে ২০২৬

প্রার্থিতা ফিরে পেলেন ঐক্যফ্রন্টের রেজা কিবরিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
প্রার্থিতা ফিরে পেলেন ঐক্যফ্রন্টের রেজা কিবরিয়া

বাংলাপ্রেস ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়ার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার দুপুরে আপিল শুনানিতে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের প্রয়াত নেতা শাহ এ এম এস কিবরিয়ার ছেলে তিনি। রেজা কিবরিয়া গণফোরামের হয়ে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গত রোববার হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই কমিটির সভায় রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল কবীর মুরাদ। সিটি ব্যাংকের ক্রেডিট কার্ডের বিপরীতে তার সাড়ে ৫ হাজার টাকা বকেয়া থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে রেজা কিবরিয়া প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন।

এ বিষয়ে জানতে চাইলে ড. রেজা কিবরিয়া বলেন, মনোনয়নপত্র বৈধ হয়েছে। আসল কাজ হচ্ছে নির্বাচন। এখন নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় এটিই আমি আশা করি।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি