প্রাকৃতিক দুর্যোগে পৃথিবীর অর্ধেক মানুষ চরম বিপদে: আন্তোনিও গুতেরেস
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, খরা, ঝড়, দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। ফলে মানবজাতির অর্ধেকই চরম বিপদের মধ্যে পড়েছে। সোমবার (১৮ জুলাই) জার্মানির বার্লিনে জাতিসংঘের উদ্যোগে আয়োজিত জলবায়ু সম্মেলনে তিনি এ কথা বলেন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে। আগামী নভেম্বরে মিসরে বসবে জাতিসংঘ জলবায়ু সম্মেলনের পরবর্তী বৈশ্বিক (কপ–২৭) আয়োজন।
জাতিসংঘ মহাসচিব বলেন, জীবাশ্ম জ্বালানি ব্যবহারের অভ্যাস বদলাতে হবে। তা না হলে কোনো দেশ জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারবে না। গুতেরেস বলেন, ‘আমাদের সামনে দুটি বিকল্প থেকে একটি বেছে নেওয়ার সুযোগ আছে। জলবায়ু পরিবর্তন রোধে হয় একযোগে উদ্যোগ নিতে হবে, নয়তো একসঙ্গে আত্মহত্যা করতে হবে।’
বিশ্বব্যাংকের মতো বৈশ্বিক প্রতিষ্ঠান ও বহুজাতিক ব্যাংকগুলোর সমালোচনা করে গুতেরেস বলেন, এসব প্রতিষ্ঠান জলবায়ু পরিবর্তন রোধে লক্ষ্য অর্জনের জন্য পুরোপুরি কার্যকর নয়। জলবায়ু তহবিলে প্রয়োজনীয় অর্থ সরবরাহে এসব প্রতিষ্ঠান কার্যকর ভূমিকা রাখতে পারছে না। প্রাতিষ্ঠানিক সংস্কার জরুরি। এমন এক সময় গুতেরেস এসব কথা বললেন যখন তীব্র তাপদাহে পুড়ছে ইউরোপের বড় একটি অংশ।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি