৪ মে ২০২৬

পৌর ছাত্রলীগের সাবেক সা. সম্পাদক বিদেশী অস্ত্র ও গুলিসহ আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পৌর ছাত্রলীগের সাবেক সা. সম্পাদক বিদেশী অস্ত্র ও গুলিসহ আটক
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে বিদেশী অস্ত্র ও গুলিসহ পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক কাজী রাকিবুল হাসান ওরফে হিল্লোল (৪২) মাদক কেনা বেচার সময় র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত ঝিনাইদহ পৌর ছাত্রলীগের কাজী রাকিবুল হাসান ওরফে হিল্লোল পৌর এলাকার ভুটিয়ারগাতি গ্রামের কাজী গোলাম হায়দারের ছেলে।মঙ্গলবার ২ নভেম্বর দিবাগত রাতে সদর উপজেলার কালিচরনপুর ইউনিয়নের বয়ড়াতলা বাজারের আফাঙ্গীর ইলেকট্রনিক্স এন্ড ক্রোকারিজ দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পাপনি কমান্ডার মেজর মোহাম্মদ শরীফুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য বয়ড়াতলা বাজারে একজন অবস্থান করছে।খবর পেয়ে ঘটনার সত্ততা যাচাইয়ের জন্য সেখানে র‍্যাব অভিযান চালায়। এসময় র‌্যাবের অবস্থান টের পেয়ে পালানোর সময় তাকে গ্রেফতার করতে সক্ষম হয় । সেসময় তার হেফাজত থেকে ১টি বিদেশী পিস্তল ১টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি