৭ মে ২০২৬

পোশাক ও পরিবারকে গালি দেওয়ার কারণেই টেক্সাসের স্কুলে হত্যাকাণ্ড?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পোশাক ও পরিবারকে গালি দেওয়ার কারণেই টেক্সাসের স্কুলে হত্যাকাণ্ড?
মিনারা হেলেন ইতি: টেক্সাসের স্কুলে হামলার আগে সাবেক এক সহপাঠীকে বন্দুক ও গোলাবারুদের ছবি পাঠিয়েছিল সন্দেহভাজন খুনি সালভাদর রামোস। ওই সহপাঠী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদমাধ্যম সিএনএনকে তিনি জানিয়েছেন, নিজের পোশাক এবং পরিবারের অর্থনৈতিক অবস্থার জন্য রামোসকে অন্যদের কটুক্তির শিকার হতে হয়েছিল। এক পর্যায়ে ক্লাসে তার উপস্থিতি কমে যায়। পরে স্কুল থেকেই ছিটকে পড়ে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সহপাঠী জানান, তিনি রামোসের কিছুটা ‘ঘনিষ্ঠ’ ছিলেন। রামোস মাঝেমধ্যেই তাকে একসঙ্গে ভিডিও গেম দেখার কথা বলতো। মঙ্গলবারের টেক্সাসের উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে হামলার কয়েকদিন আগে সাবেক সহপাঠীকে নিজের কাছে থাকা একটি আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ ভর্তি একটি ব্যাগের ছবি পাঠিয়েছিল সে। ওই সহপাঠী বলেন, সে আমাকে এখানে সেখানে মেসেজ দিতো। চার দিন আগে তার নিজের ব্যবহৃত এআর-এর একটি ছবি পাঠায়। সঙ্গে ৫.৫৬ রাউন্ড ভর্তি একটি ব্যাকপ্যাক। আমার কাছে মনে হলো, তার কাছে এসব কেন? আর তার মনোভাব ছিল এমন যে, এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। নিজের স্নাতক সম্পন্ন হওয়ার পর রামোসের সঙ্গে যোগাযোগ কমিয়ে দিয়েছিলেন তার এই সাবেক সহপাঠী। কিন্তু রামোস মাঝেমধ্যেই তাকে ভিডিও গেম খেলার জন্য টেক্সট করতো। সিএনএন জানিয়েছে, রব এলিমেন্টারি স্কুলে হামলার মাত্র তিন দিন আগে ইনস্টাগ্রামে দুইটি এআর১৫ রাইফেলের ছবি পোস্ট করেছিল সে। একটি স্টোরি হিসেবে ছবিটি পোস্ট করা হয়েছিল। তার একাধিক সাবেক সহপাঠী নিশ্চিত করেছে যে, অ্যাকাউন্টটি সন্দেহভাজন বন্দুকধারী সালভাদর রামোসেরই ছিল। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি