৫ মে ২০২৬

পঙ্গু জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় সাইদুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
পঙ্গু জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় সাইদুল
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: পঙ্গু জীবন তেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় ডোমার কলেজপাড়া এলাকার সাইদুল প্রধান। ডোমার পৌর এলাকার পূর্ব কলেজপাড়া ১নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আফজাল হোসেনর ছেলে সাইদুল ইসলাম প্রধান (৪০)। পেশায় একজন ভ্যান চালক ও দিন মুজুর। স্ত্রী লাবলী বেগম ও ৫টি সন্তান নিয়ে অতি কষ্টে দিন চলছিল তার। হটাৎ বাঁধসাধে নিয়তি। গত ০২/১২/২০১৯ইং সালে উচু একটি গাছ থেকে জলপাই পাড়তে গিয়ে পা পিছলে মাটিতে পড়ে যায়। একটি পা ও হাত ভেঙ্গে যায় তার। দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ট্রান্সফিউশন মেডিসিন অর্থো সার্জারী বিভাকে ভর্তি করা হয়। অপারেশন করে তার হাতে ও পায়ে রড লাগানো হয়। দীর্ঘ ১মাস চিকিৎসা শেষে বাড়ি চলে আসে। ১ বছর পর পায়ের ও হাতের রড খুলে অপারেশন করার কথা থাকলেও অর্থের অভাবে চিকিৎসা করতে না পারায় পঙ্গু জীবন যাপন করছে সে। অপর দিকে স্ত্রী ও ৫টি সন্তান নিয়ে অতি কস্টে খেয়ে না খেয়ে দিনাতিপাত করছে। সময় মতো রডগুলো বের না করায় বর্তমানে পায়ে পঁচন ধরে রক্ত ও পুছ পড়তে দেখা যাচ্ছে। এ বিষয়ে হাড় জোড় বিশেষজ্ঞ ডাঃ আব্দুর রউফ বলেন, দ্রুত অপারেশন না করলে পঁচন ধরে পা ও হাত নষ্ট হয়ে যেতে পারে। বর্তমানে অপারেশন করতে প্রায় ১লক্ষ টাকার প্রয়োজন। তার পরিবারের পক্ষ থেকে এতো টাকা জোগাড় করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছো। তাই দেশের বিত্ত¡বান ও স্ব-হৃদয়বান ব্যাক্তিদের কাছ থেকে সহযোগিতা কামনা করেন অসহায় সাইদুল। আপনাদের সহযোগিতায় সাইদুল ফিরে পেতে পারে তার হারিয়ে যাওযা পা ও হাত, পরিবার ফিরেপেতে পারে তার স্বজনকে। দেশের দানবীর ব্যাক্তিগণ তার ব্যাক্তিগত বিকাশ- ০১৭৬৪-৭৪৩-৭৫৫ নম্বরে ফোন করতে এবং সহায়তা প্রদানের অনুরোধ করে সাইদুলের পরিবার। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি