৪ মে ২০২৬

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্কুল পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্কুল পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্কুল পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যলয় পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের মুজিব কর্ণার ও শেখ রাসেল কর্ণার, রিসোর্স সেন্টার, বিদ্যালয়ের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন ও শ্রেণিকক্ষে শিক্ষকদের পাঠদান প্রত্যক্ষ করেন। তিনি শিশু শিক্ষার্থীদের শিখন দক্ষতা যাচাই করতে পাঠ্যদানে থেকে প্রশ্ন করেন। পরে শিক্ষার্থীদের সাথে ফটোসেশনে অংশ নেন। শিক্ষার্থীদের মেধা, বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষকদের আন্তরিকতায় স্বতঃস্ফূর্ত ও মুগ্ধ হন। প্রতিমন্ত্রীর বক্তব্যে বলেন, আমরা শিশুদের আনন্দঘন পরিবেশে লেখাপড়া করাতে চাই। হাসিখুশির মধ্যে বাচ্চারা লেখাপড়া করবে। আমরা তৃতীয় পর্যন্ত পরীক্ষা উঠিয়ে দিয়েছি। নানান ধরণের উদ্যোগ আমরা নিয়েছি। নতুন ধাপে কারিকুলাম চালু করেছি। নতুন কারিকুলামে আগামীতে লেখাপড়া আরও অগ্রগতি বাড়বে। আমরা শিক্ষকদের মান বৃদ্ধিতে যথেষ্ট সচেতন। যে সমস্ত ভবন অকেজো রয়েছে, তা এগুলো সুন্দরভাবে করে স্কুল করার পরিকল্পনা করেছি। এ সময় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর হার কমে যাওয়ার প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে উত্তরে তিনি জানান, আপনারা জানেন যে করোনার কারনে আমরা স্কুলগুলো বন্ধ রেখেছিলাম। নানান কারণে মিড দ্য মিল বন্ধ ছিল । স্কুলগুলোতে মিড দ্য মিল, তবে এখন মিড দ্য মিল চালু হয়ে যাচ্ছে। তাতে কিছুটা উপকার হবে। পাশাপাশি আমরা নতুনভাবে পরিকল্পনা করছি স্কুলগুলোতে কিভাবে বাচ্চাদের ফিরিয়ে আনা যায়। এসময় প্রাথমিক রংপুর বিভাগীয় উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) কনক কুমার দাস, জেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলাম মন্ডল, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোখলেসু রহমান, আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মতিউর রহমান ও প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকসহ শিক্ষার্থী, বিদ্যালয়ের সভাপতি ও সদস্য, শিক্ষা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি