৫ মে ২০২৬

পঞ্চগড়ের দেবীগঞ্জে হজ্ব পূর্ণ মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পঞ্চগড়ের দেবীগঞ্জে হজ্ব পূর্ণ মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পরিষদ মসজিদে অনুষ্ঠিত হয়েছে ২০১৮সালের হজ্ব পূর্ণমিলনী অনুষ্ঠান। শনিবার (২৭ অক্টোবর) বারাকাত ট্রাভেলস এন্ড ট্যুরের হজ্ব গাইড আলহাজ্ব এম.এ কাইয়ুম এ হজ্ব পূর্ণমিলনী অনুষ্ঠান আয়োজন করেন। ২০১৫ হতে ২০১৮ সালের হজ্ব ব্রত পালনকারী ডোমার, ডিমলা, দেবীগঞ্জ, তেতুলিয়া, পঞ্চগড় সহ বিভিন্ন এলাকার শতাধিক হাজী পূর্ণমিলনী অনুষ্ঠানে অংশ নেয়। আরাফাতি ভ্রাতৃ সংঘের সভাপতি আলহাজ্ব লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আ.ন.ম খায়রুল আনামের সঞ্চালনায় মূল বক্তব্য দেন এম.এ কাইয়ুম।

তিনি বলেন বারাকাত ট্রাভেলস্ এন্ড ট্যুর প্রতিটি হজ্ব যাত্রীকে নিজ দায়িত্বে আনা নেওয়া সহ সব সময় দেখাশুনা করেছেন। অন্য কোন এজেন্সি বারাকাত ট্রাভেলস্ এন্ড ট্যুর এর তুলনায় দায়িত্ব পালনের দিক দিয়ে পিছিয়ে রয়েছে। তাই বারাকাত ট্রাভেলস্ এন্ড ট্যুরের সহায়তায় প্রতিটি বিত্তবান ব্যক্তিকে ২০২০ সাল থেকে হজ্ব পালন করার জন্য আহ্বান জানান। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ নজরুল ইসলাম প্রমুখ। পরে হজ্ব পালনকারী হাজীগণ ভালোভাবে সেবা দেওয়ার জন্য এম.এ কাইয়ুমকে স্বর্ণের মেডেল ও ক্রেস্ট প্রদান করেন।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি