৫ মে ২০২৬

পঞ্চগড়ে সার সরবারহে বাফার গুদামের কার্যক্রম শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পঞ্চগড়ে সার সরবারহে বাফার গুদামের কার্যক্রম শুরু
শেখ ফরিদ, পঞ্চগড় সংবাদদাতাঃ সারের সংকট ঠেকাতে পঞ্চগড়ের বোদা উপজেলায় সারের বাফার গুদাম হতে ডিলারদের মাঝে সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নে বাফার গুদামের হলরুমে এ কার্যক্রম উদ্ভোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) জহুরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, অন্যান্য জেলায় সারের সরবরাহ ঠিক থাকলেও আমন মৌসুমে পঞ্চগড়ে সারের কৃত্রিম সংকট দেখা দেয়াসহ বাজারে বেশি দামে কৃষক সার ক্রয় করার খবর বিভিন্ন মিডিয়ায় উঠে আসলে নজরে পড়ে জেলা প্রশাসনের। তাই কৃষকরা যেন আর সারের সংকটে না পড়েন সেজন্য জেলা প্রশাসন তরিৎ গতিতে মন্ত্রণালয়ে যোগাযোগ করে কৃষকদের চাহিদা পুরনে সার সরবরাহের ব্যবস্থা করেন। ডিলারদের মাধ্যমে এখন থেকে বাফার গুদাম থেকে সার বিতরণ চলমান থাকবে। এসময় আরো উপস্থিত ছিলেন, পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মিজানুর রহমান, বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক আলম টবি, পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোলেমান আলী প্রমূখ। জানা গেছে, বর্তমানে বাফার গুদামে সার মজুদ আছে ১৬ হাজার মেট্রিক টন। এর মধ্যে মঙ্গলবার ২ হাজার মেঃ টন সার ডিলারদের মাঝে বিতরণ করা হয়েছে। কার্যক্রম শুরুর পর জেলার ৪৩টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় ৪৭জন বিসিআই ও ১১৯ জন বিএডিসি ডিলারদের মধ্যে সার বিতরণ করা হচ্ছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি