৫ মে ২০২৬

পঞ্চগড়ে সার ও কিটনাশকের তিন প্রতিষ্ঠানকে জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পঞ্চগড়ে সার ও কিটনাশকের তিন প্রতিষ্ঠানকে জরিমানা
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়: পঞ্চগড়ে সার ও কিটনাশকের তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মূল্য তালিকা না টেনে অতিরিক্ত দামে সার বিক্রি করার অপরাধে তাদের এই জরিমনা আরোপ করেন ভ্রাম্যমান আদালতের বিচারক পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আরিফ হোসেন। সোমবার (১৬ আগস্ট) পঞ্চগড় সদর উপজেলার কামাতকাজল দিঘী ইউনিয়নের টুনিরহাট বাজারে অভিযান পরিচালনা করে মামা ট্রেডার্সকে ১০ হাজার টাকা, বিসমিল্লাহ্‌ ট্রেডার্সকে ২০ হাজার টাকা ও ইত্যাদি ট্রেডার্সকে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমা আরোপ ও আদায় করা হয়। অভিযান সূত্রে জানা যায়, ওই তিন ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকার পাশাপাশি সরকারি মূল্যের চেয়ে অতিরিক্ত দামে টিএসপি সার, এমওপি সার ও ইউরিয়া সার বিক্রি করছিলো তারা। খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমা আরোপ ও আদায় করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আরিফ হোসেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি