
শেখ ফরিদ, পঞ্চগড়, প্রতিনিধি : পঞ্চগড় জেলার প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের কে নিয়ে জেলা ইমাম সম্মেলনের আয়োজন করেন পঞ্চগড় ইসলামিক ফাউন্ডেশন । ২০১৯- ২০২০ অর্থ বছরের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে আজ (৪ এপ্রিল ) রবিবার পঞ্চগড় কেন্দ্রীয় জামে মসজিদে পরীক্ষা নেওয়া হয়।
যারা পঞ্চগড় জেলায় শ্রেষ্ঠ ইমাম হবে তাদেরকে জাতীয় ভাবে সম্মাননা দিবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা ইমাম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নর, ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নস, ড. মাওলানা মুহাম্মদ কাফিলুদ্দীন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় নূরুন আলা নুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোঃ আব্দুর রহমান। জেলা ইমাম সম্মেলনে সভাপতিত্ব করেন পঞ্চগড় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক শামীম সিদ্দিক। আরো উপস্তিত ছিলেন পঞ্চগড় জেলার প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]