৪ মে ২০২৬

পঞ্চগড়ে জাতীয় যুব দিবস উদযাপিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পঞ্চগড়ে জাতীয় যুব দিবস উদযাপিত
শেখ ফরিদ, পঞ্চগড় প্রতিনিধি: দক্ষ যুব সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগান নিয়ে পঞ্চগড়ে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার (০১ নভেম্বর) সকাল ১০ টায় পঞ্চগড় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে থেকে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি বর্ঢাণ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। এতে জেলা প্রশাসক মো.জহুরুল ইসলাম,পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ জাহান,যুব উন্নয়ন অধিদপ্তরের উপপিরচিলক মকসুদল কবীর,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম পঞ্চগড় প্রেসক্লাবের সভাপিত সফিকুল আলম সহ যুব শিক্ষার্থীরা অংশ নেন। র‌্যালি শেষে যুব উন্নয়ন হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে যুবদের মাঝে যুব ঋণের চেক ও সনদ বিতরণ করা হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি