
শেখ ফরিদ, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড় চিনিকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে চিনিকলের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেছে আখচাষী ও শ্রমিক-কর্মচারীরা। টানা ৭ দিন ধরে অব্যাহত রয়েছে এই বিক্ষোভ। আজ সোমবার (৭ ডিসেম্বর) সকাল ১১ টায় পঞ্চগড় চিনিকলের প্রধান ফটকের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে শ্রমিক কর্মচারীরা। পরে ফটকের সামনে ২ ঘন্টার কর্মবিরতি শুরু করে তারা।
এ সময় বিক্ষোভকারীরা পঞ্চগড় চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিল করে শ্রমিক কর্মচারীদের ৩ মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধ করে পঞ্চগড় চিনিকল চালু রাখার দাবী জানান। পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ারুল হক,সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংস্কৃতিক সম্পাদক মো: নবী হােসেনসহ নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
এসময় তারা বলেন, আমাদের এই কর্মসূচী অব্যাহত থাকবে। আগামী ৯ তারিখে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হবে। অবিলম্বে ১৫ ডিসেম্বরের মধ্যে মিল চালু করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]