৫ মে ২০২৬

পঞ্চগড়ে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৯

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
পঞ্চগড়ে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৯

বাংলাপ্রেস অনলাইন: পঞ্চগড়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত নয় জন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের দশমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান পঞ্চগড় সদর থানার ওসি আবু আক্কাস আহমদ। তবে হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি জানান, পঞ্চগড় থেকে তেঁতুলিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া দুই বোন পরিবহনের একটি মিনিবাস দশমাইল এলাকায় পৌঁছলে ভজনপুর থেকে আসা একটি বৈদ্যুতিক খুঁটিবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে বাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলে পাঁচ জনের মৃত্যু হয়। আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর আরও চার জন মারা যান। মৃত্যের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, বলেন ওসি।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি