পঞ্চগড়ে আজকের তাপমাত্রা ৭.৬ ডিগ্রী, তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
শেখ ফরিদ,পঞ্চগড় প্রতিনিধি : আজ বুধবার সকাল ৬ টায় পঞ্চগড়ের তেতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। কনকনে বাতাস ও তীব্র শীতে পঞ্চগড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিন দিন তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। তীব্র শীতের কারণে নিম্ন আয়ের লোকজন পড়েছে চরম দুর্ভোগে।
তীব্র ঠান্ডার হাত থেকে বাচাঁর জন্য শিশু ও বয়সকরা বাসা-বাড়িতে খর-কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্ঠা করছে।
ঠান্ডায় কাপড়ের অভাবে অনেক দরিদ্র মানুষ বাড়ি থেকে বের হতে না পারায় কাজেও যোগ দিতে পারছেনা। এদিকে সকাল ৮ টার পর রোদের দেখা মিললেও শীতের তীব্রতা রয়েছে।
পঞ্চগড়ের তেতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, পঞ্চগড়ের তেতুলিয়ায় গত কয়েকদিন থেকে তাপমাত্রা উঠা-নামা করেছে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি