৫ মে ২০২৬

পঞ্চগড়-২ আসনে বিএনপি প্রার্থীর কুশপুত্তলিকা দাহ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পঞ্চগড়-২ আসনে বিএনপি প্রার্থীর কুশপুত্তলিকা দাহ

শেখ ফরিদ,পঞ্চগড় থেকে : পঞ্চগড়-২ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ফরহাদ হোসেন আজাদকে মনোনয়ন দেয়ায় দেবীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার কুশপুত্তলিকা দাহ করেছে। শনিবার রাত ৮টায় দেবীগঞ্জ উপজেলা সদরের পিলখানা মার্কেট এলাকায় প্রার্থী পরিবর্তনের দাবিতে তারা বিক্ষোভ মিছিল ও ফরহাদ হোসেন আজাদের কুশপুত্তলিকা দাহ করে। পরে তারা এক সংবাদ সম্মেলনে প্রার্থী পরিবর্তন করে অন্য প্রার্থী না দেয়া হলে গণপদত্যাগ করার হুমকি দেন।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা বাংলাপ্রেসকে জানান, পঞ্চগড়-২ আসনের বোদা ও দেবীগঞ্জ উপজেলায় বিএনপির চূড়ান্ত প্রার্থী ফরহাদ হোসেন আজাদের তেমন কোন জনপ্রিয়তা নেই। এছাড়া তার ভুল সিদ্ধান্তের কারণে এর আগে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থীদের ভরাডুবি হয়েছে। তাই তারা পঞ্চগড়-২ আসনে তার পরিবর্তে সাবেক সংসদ সদস্য মোজাহার হোসেনের স্ত্রী নাদিরা আকতার কিংবা জাগপার প্রার্থী ব্যারিষ্টার তাসমিয়া প্রধানকে বিএনপির চূড়ান্ত প্রার্থী করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবু তোরাব সরকার, সাধারণ সম্পাদক হাসমত আলী মাস্টারসহ বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি