পঞ্চগড়রে দেবীগঞ্জে নবাগত জেলা প্রশাসক এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জে নবাগত জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন এর সাথে মতবিনিময় সভা সোমবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।
উপজেলা নির্বাহী অফিসার আতিক .এস.বি. সাত্তারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জর্জ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার স্বদেশ চন্দ্র, দেবীগঞ্জ সরকারি কলেজের সহকারি অধ্যক্ষ নাসির উদ্দীন চৌধুরী, দেবীগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, টেপ্রীগঞ্জ ইউপি চেয়ারম্যান গোলাম রহমান সরকার ,ইত্তেফাকের দেবীগঞ্জ সংবাদদাতা জাকির হোসেন কবির। জেলা প্রশাসক ধৈর্য্য সহকারে বক্তাদের বক্তব্য শোনেন এবং তার সীমাবদ্ধতার জায়গা থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউ',পি চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি