পঞ্চগড়ের দেবীগঞ্জে দরিদ্র ছাত্রীদের মাঝে কম্বল বিতরণ

শেখ ফরিদ,পঞ্চগড় থেকে : দেবীগঞ্জ রিভারভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০০ জন দরিদ্র ছাত্রীদের মাঝে মঙ্গলবার দুপুরে কম্বল বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি নারগিস ব্যাক্তিগত সহযোগিতায় এ কম্বল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান উপস্থিত থেকে এ কম্বল বিতরণ করেন। এ সময় বিদ্যালয়ের দাতা আব্দে মোকতাদীর , সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে মঙ্গলবার সকালে বে-সরকারী সংস্থা টিএমএসএস দেবীগঞ্জ শাখার উদ্দ্যোগে সংস্থার অফিস পুরাতন বাস স্ট্যান্ডে ৫শ পিচ কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.স.ম. নুরজ্জামান, সদর ইউনয়নের ইউপি চেয়ারম্যান আবু তোরাব সরকার, ওসি রবিউল হাসান সরকার, টিএমএস এসের দিনাজপুর বিভাগীয় প্রধান এস.এম.বাবুল , সহকারী পরিচালক আহসান হাবিব মোহন, পঞ্চগড় জোনের জোন প্রধান নাজিবুল হব সহ সংস্থার অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি