৪ মে ২০২৬

প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় গৌরীপুরে দুই অটো রাইস মিলকে জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় গৌরীপুরে দুই অটো রাইস মিলকে জরিমানা

হুমায়ুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ ) থেকে: ময়মনসিংহের গৌরীপুরে প্লাস্টিকের বস্তা ব্যবহারের দায়ে বসাক ও হাসিম অটো রাইস মিলের দুই মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও সেঁজুতি ধর অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

ইউএনওর অফিস সহকারী মো. রইছ উদ্দিন সাংবাদিকদের এ বিষয়ে নিশ্চিত করে জানান অভিযানকালে এ উপজেলার মধ্যবাজার এলাকায় বসাক অটো রাইস মিল ও বাহাদুরপুর এলাকায় হাসিম অটো রাইস মিলে প্লাস্টিকের বস্তায় চাল প্যাকেট করতে দেখা যায়। এসময় প্লাস্টিকের বস্তা জব্দ করে আগুনে পুড়িয়ে দেয়া হয়। তিনি বলেন নিষিদ্ধ পলিথিন ব্যবহারের দায়ে পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার আইনে বসাক অটো রাইস মিলের মালিক নীল কমল বসাককে ৫ হাজার ও হাসিম অটো রাইস মিলের মালিক নারায়ণ চক্রবর্তী কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি