৪ মে ২০২৬

পলাশে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পলাশে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। ১ ডিসাম্বর বুধবার সকালে উপজেলার জিনারদী ইউনিয়নের বড়িবাড়ি রেললাইনের পাশ থেকে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। তবে তাৎক্ষণিক ভাবে যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি রেলওয়ে পুলিশ। রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকাল ৭টায় জিনারদী ইউনিয়নের বড়িবাড়ি গ্রামের রেল ব্রীজের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে রেলওয়ে পুলিশ সকাল ১০ টায় ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে ফাঁড়িতে নিয়ে আসে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ইমায়েদুল জাহেদী জানান, আমরা রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে উদ্ধার করেছি। তবে আমরা যুবকের পরিচয় নিশ্চিত হতে পারি নি। আর আমরা ধারণা করছি ভোরে ঢাকা থেকে সিলেট গামী পারাবত এক্সপ্রেস এর নীচে কাটা পড়ে যুবকের মৃত্যু হতে পারে। আমরা যুবকের পরিচয় উদ্ধারে কাজ করছি। বিপি/কেজে  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি