
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশে উপজেলা প্রেসক্লাব ও রিপোর্টার ক্লাবের সাংবাদিকদের সাথে পলাশের নবাগত ইউএনও ফারহানা আফসানা চৌধুরী, পিএএ মতবিনিময় সভা উপজেলা সম্মেলন কক্ষে ৩০ জুন বুধবার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন (এসিল্যান্ড) সহকারী ভূমি কর্মকর্তা আমিনূল ইসলাম।
এসময় সাংবাদিকদের মাঝে উপস্হিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম শফি, সাধারন সম্পাদক আশাদুল্লাহ মনা, রিপোর্টার ক্লাবের সভাপতি নূরে আলম রনি, সাধারন সম্পাদক মোহাম্মদ আলামিন মিয়া।
এছাড়া আরো উপস্হিত ছিলেন দৈনিক খোলাকাগজ প্রতিনিধি শাহ্ বোরহান মেহেদী, যুগান্তর প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দৈনিক জাগরন নরসিংদী প্রতিনিধি রাসেল হোসেন, দৈনিক মানব কন্ঠ প্রতিনিধি হাজি জাহীদ, বাংলাদেশ খবর প্রতিনিধি নাসিম আজাদ, নরসিংদী কন্ঠস্বর সহ-সম্পাদক বিল্লাল হোসেন, মানবাধিকার কর্মী আনোয়ার হোসেন আনু, আজকের পত্রিকা প্রতিনিধি জাহিদ হোসেন জাহিদ প্রমুখ|
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]