৪ মে ২০২৬

পিটসবার্গের সিনাগগে হামলাকারী ৪৪টি অপরাধে অভিযুক্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পিটসবার্গের সিনাগগে হামলাকারী ৪৪টি অপরাধে অভিযুক্ত
নিউ ইয়র্ক প্রতিনিধি: ৪৪টি অপরাধমূলক কর্মকান্ডে অভিযুক্ত করা হলো যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গে ইহুদিদের ধর্মীয় উপাসনালয় সিনাগগে এলোপাতাড়ি গুলি চালানো বন্দুকধারী রবার্ট বাউয়ার্সের বিরুদ্ধে। স্থানীয় সময় বুধবার এসব অভিযোগ আনেন প্রসিকিউটররা। এর আগে প্রাথমিকভাবে তার বিরুদ্ধে ২৯টি অভিযোগ দায়ের করা হয়েছিল। ওই বন্দুক হামলার ঘটনায় ১১ জন নিহত হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটিকেই ইহুদিদের ওপর সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে অভিহিত করেছে মার্কিন ইহুদিদের একটি গ্রুপ। বাউয়ার্সের বিরুদ্ধে প্রসিকিউটরদের আনা অভিযোগের মধ্যে রয়েছে ধর্মীয় বিশ্বাস চর্চায় বাধা দেওয়া সংক্রান্ত ১১টি, আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হত্যার ১১টি, কর্মকর্তাদের কাজে বাধা দেওয়া ও তাদের আহত করার ৪টি এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার সংক্রান্ত তিনটি অভিযোগ। এছাড়া ঘৃণাত্মক অপরাধ, ইহুদি বিদ্বেষেরও অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। ফেডারেল প্রসিকিউটরদের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ঘৃণাবাদী অপরাধ নিষিদ্ধ করা ফেডারেল নাগরিক অধিকার আইনের ভিত্তিতে সহিংসতার অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার দ্বিতীয় দফায় শুনানির জন্য তাকে ফেডারেল কোর্টে হাজির করার কথা রয়েছে। প্রসিকিউটররা জানিয়েছেন, আদালতে অভিযুক্তের মৃত্যুদণ্ড চাইবেন তারা। এর আগে পিটসবার্গের ইহুদি উপাসনালয়ে প্রাণহানির ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে মৃত্যুদণ্ডের কথা বলেন তিনি। ইহুদি উপাসনালয়গুলোর সুরক্ষার ওপরও জোর দেন ট্রাম্প। তিনি বলেন, সিনাগগে হামলায় ১১ জন নিহত হয়েছেন। অথচ বিদ্যমান অস্ত্র আইনে এ নিয়ে খুব সামান্যই করণীয় রয়েছে। কিন্তু উপাসনালয়ের ভেতরেই সুরক্ষার ব্যবস্থা থাকলে শুক্রবারের ঘটনা ভিন্ন রকম কিছু হতে পারতো। ট্রাম্প বলেন, দুর্বৃত্তরা দেখিয়ে দিয়েছে যে, যুক্তরাষ্ট্রে অস্ত্র আইন আরও কঠিন করা প্রয়োজন যেখানে মৃত্যুদণ্ডের বিধান থাকবে। এমন অপরাধের জন্য লোকজন মৃত্যুদণ্ড পাবে। স্থানীয় সময় শনিবার সকাল ১০টায় স্কুইরেল হিলসংলগ্ন ‘ট্রি অব লাইফ’সিনাগগে হামলা চালানো হয়। সেখানে এক নবজাতকের নামকরণ অনুষ্ঠান চলাকালে প্রার্থনারত ইহুদিদের ওপর চালায় ৪৬ বছর বয়সী রবার্ট বাউয়ার্স। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে একটি অ্যাসল্ট রাইফেল ও তিনটি হ্যান্ডগান নিয়ে চালানো বাউয়ার্সের হামলায় এ পর্যন্ত ১১ জন নিহত হয়েছেন। এক শতাব্দীরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে ইহুদি বিদ্বেষ পর্যবেক্ষণ ও এর বিরুদ্ধে লড়াই করছে অ্যান্টি ডিফেমেশন লীগ (এডিএল) নামে একটি গ্রুপ। এক বিবৃতিতে তারা বলেছে, ‘আমাদের বিশ্বাস যুক্তরাষ্ট্রে ইহুদি সম্প্রদায়ের ইতিহাসে এটাই সবচেয়ে প্রাণঘাতী হামলা’। সাম্প্রতিক এক প্রতিবেদনে এডিএল জানিয়েছে, বিগত বছরের তুলনায় ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে ইহুদি বিদ্বেষী ঘটনা ৫৭ শতাংশ বেড়েছে। বাউয়ার্সের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট পর্যবেক্ষণ করেও তাকে ইহুদি বিদ্বেষী বলে ধারণা করা হচ্ছে। সামাকিজ যোগাযোগের সাইট গ্যাব-এতে এক পোস্টে বাউয়ার্স লিখেছে, ‘ইহুদিরা শয়তানের সন্তান’। ডানপন্থী উগ্রবাদীদের মধ্যে জনপ্রিয় ফেসবুকের মতো এই মাধ্যমে নিজের অ্যাকাউন্টে বাউয়ার্স সুপরিচিত নয়া নাৎসি প্রতীক ও কোড ব্যবহার করেছে। পরে তার অ্যাকাউন্ট সরিয়ে নেয় সামাজিক যোগাযোগের সাইটটি।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি