পিটসবার্গ শহরে ট্রাম্প বিরোধী বিক্ষোভে হাজারো মানুষ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নিউ ইয়র্ক প্রতিনিধি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরকে কেন্দ্র করে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গ শহরে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ মার্কিনীরা। স্থানীয় সময় গত মঙ্গলবার পিটসবার্গে হাজারো মানুষ শান্তিপূর্ণ উক্ত বিক্ষোভ সমাবেশে অংশ নেন।
গত শনিবার পিটসবার্গের একটি সিনাগগে বন্দুকধারীর গুলিতে নিহত ব্যক্তিদের জন্য শোকও প্রকাশ করেন বিক্ষোভকারীরা।
ইহুদি ধর্মাবলম্বীদের উপাসনালয়টি পিটসবার্গের প্রাণকেন্দ্র থেকে আট কিলোমিটার পূর্বে স্কুইরেল হিল আবাসিক এলাকায় অবস্থিত। গত শনিবার ধর্মীয় আচার পালনের জন্য উপাসনালয়ে সমবেত হয়েছিলেন বেশ কয়েকজন ইহুদি ধর্মাবলম্বী। এ সময় বন্দুকধারীর গুলিতে অন্তত ১১ জন ইহুদি নিহত হন।
পিটসবার্গের ট্রি অব লাইফ সিনাগগে শ্রদ্ধা জানাতে ফার্স্ট লেডি মেলানিয়াকে সঙ্গে নিয়ে ট্রাম্প শহরটিতে যান। ট্রাম্পের এই সফরের বিরুদ্ধে বিক্ষোভে বিভিন্ন শ্রেণি-পেশা-বয়স–ধর্মের লোকজন অংশ নেন।
বিক্ষোভকারীরা বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড বহন করেন। প্ল্যাকার্ডে ‘প্রেসিডেন্টের প্রতি ঘৃণা, আমাদের অঙ্গরাজ্য ত্যাগ করো’, ‘হত্যাযজ্ঞ নিয়ে মিথ্যাচার করেছেন ট্রাম্প’ প্রভৃতি স্লোগান লেখা ছিল।
ট্রাম্পের কাছে পিটসবার্গের একদল ইহুদি নেতার লেখা খোলা চিঠি পড়ার মধ্য দিয়ে বিক্ষোভ শুরু হয়। চিঠিতে বলা হয়, সিনাগগে গুলিতে হতাহত হওয়ার দায় ট্রাম্পের।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি