
বাংলাপ্রেস ডেস্ক: টাকাসহ পি কে হালদারকে ভারত ফেরত দেবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
শুক্রবার (১০ জুন) বিকেলে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, ভারতের সঙ্গে কথা হয়েছে, তারা পি কে হালদার ও তার অর্থ, দুটোই ফেরত দেবে। এ ছাড়া যারা অন্যান্য দেশ টাকা পাচার করেছেন, সেই টাকা ফেরত আনা হবে বলে জানান তিনি।
মুস্তফা কামাল বলেন, টাকা পাচার হয় না এটা আমি কখনো বলিনি। কিন্তু কোনো তথ্য না দিয়ে বলা ঠিক না। পাচারের সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে আমাদের কাছে তথ্য আছে। অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে এবং অনেকে জেলেও রয়েছে।
তিনি বলেন, টাকার একটা ধর্ম আছে, সে যেখানে বেশি সুখ, বিলাস পায় সেখানে চলে যায়।
উল্লেখ্য, হাজার কোটি টাকা আত্মসাৎ করে ভারতে পালিয়ে থাকা পি কে হালদারকে গত ১৪ মে পশ্চিমবঙ্গ গ্রেপ্তার করে দেশটির গোয়েন্দা সংস্থা ইডি।
এর আগে অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পি কে হালদার ও তার সহযোগীদের বিরুদ্ধে ৩৪টি মামলা করেছে দুদক। আসামিদের মধ্যে ১৩ জনকে ইতোমধ্যেই গ্রেপ্তার ও রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
বিপি/ আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]