৫ মে ২০২৬

পেরুতে বিয়ের অনুষ্ঠান চলাকালে ভবনের ছাদ ধসে নিহত ১৫

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পেরুতে বিয়ের অনুষ্ঠান চলাকালে ভবনের ছাদ ধসে নিহত ১৫

বাংলাপ্রেস বিদেশ দপ্তর: পেরুর দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি ভূমিধসের ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, যখন এই ভূমিধসের ঘটনা ঘটে তখন সেখানকার একটি হোটেলে বিয়ের অনুষ্ঠান চলছিল।

খবরে বলা হয়েছে, মাটি ও পাথরের চাপে হোটেলের ছাদ ও দেয়ালে গর্ত হয়ে যায়। ওই সময় হোটেলটির ভেতরে থাকা অতিথিরা নাচছিল।কর্মকর্তারা জানিয়েছেন, ওই ভূমিধসের পর ধ্বংসস্তূপ থেকে ২৯ জনকে আহতাবস্থায় টেনে বের করেছেন তারা। তারা বলছেন, রোববার আন্দিয়ান পার্বত্য এলাকায় অবস্থিত আবানকেতে ওই ভূমিধসের ঘটনা ঘটেছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই এলাকায় ভারি বর্ষণের মধ্যে ভূমিধসের ঘটনা ঘটে।পেরুর জাতীয় বেসামরিক প্রতিরক্ষা ইন্সটিটিউট (ইনদেচি)-র প্রধান জর্জ শাভেজ স্থানীয় গণমাধ্যমকে বলেন, ওই ঘটনার সময় আলহামব্রা হোটেলে প্রায় ১০০ জন অতিথি ছিলেন।তিনি বলেন, ধারণা করা হচ্ছে ধসে পড়া একটি দেয়ালের কাছাকাছি ছিলেন প্রায় ৫০ জন ব্যক্তি।এদিকে ওই দুর্ঘটনার পর উদ্ধারের যে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে ইনদেচি, তাতে দেখা গেছে ধ্বংসস্তুপ থেকে মানুষজনদের বের করে স্ট্রেচারে করে সরিয়ে নেয়া হচ্ছে।আবানকের মেয়র গুইদো চাহুয়াইল্লা বলেছেন, আটকে পড়াদের উদ্ধারে অভিযানকারীরা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন। তিনি বলেন, আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি