৬ সেপ্টেম্বর ২০২৬

পেপারলেস সংসদের পথে ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ এএম
পেপারলেস সংসদের পথে ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ

সংগৃহীত ছবি

বাংলাপ্রেস ডেস্ক:  জাতীয় সংসদকে আধুনিক, গতিশীল ও পেপারবিহীন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘ই-পার্লামেন্ট সিস্টেম’ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ডিজিটাল এই কার্যপদ্ধতি বাস্তবায়িত হলে সংসদীয় নথি ব্যবস্থাপনা, তথ্য সংরক্ষণ ও আদান-প্রদান আরো সহজ ও দ্রুত হবে।

রবিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকারের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, কমিটির সদস্য নায়াব ইউসুফ আহমেদ ও এ বি এম মোশাররফ হোসেন সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রযুক্তিনির্ভর সংসদ প্রতিষ্ঠার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

জাতীয় সংসদের সার্বিক কার্যক্রমে গতিশীলতা ও দক্ষতা বাড়াতে প্রস্তাবিত এই সিস্টেমে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার যুক্ত থাকছে। ই-পার্লামেন্ট সিস্টেমে বাংলা ও ইংরেজি—উভয় ভাষার সংস্করণ থাকবে।

কাগজের ব্যবহার কমার পাশাপাশি এটি সময় ও প্রশাসনিক ব্যয় উল্লেখযোগ্যভাবে সাশ্রয় করবে।

এ ছাড়া প্রশাসনিক ও সংসদীয় যাবতীয় নথি ফাইল থেকে ডিজিটাল মাধ্যমে স্থানান্তরিত হবে, যা তথ্য পরিচালনা সহজ করবে।

ই-পার্লামেন্ট সিস্টেম দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ডেপুটি স্পিকারকে চেয়ারম্যান করে একটি বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন স্পিকার। এই কমিটি প্রযুক্তিগত অবকাঠামো, বাস্তবায়ন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাঠামো পর্যালোচনা করবে।

এ ছাড়া চলতি সেপ্টেম্বর মাসের শেষের দিকে এই সিস্টেমের কার্যপদ্ধতি ও পরিকল্পনা নিয়ে স্পিকারের সামনে একটি পূর্ণাঙ্গ প্রেজেন্টেশন উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় উল্লেখ করা হয়, ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়ন বর্তমান সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে। এ ব্যবস্থা চালু হলে সংসদের বিভিন্ন কার্যক্রম ও নথি ডিজিটাল ব্যবস্থায় পরিচালিত হবে। ফলে কাগজের ব্যবহার কমার পাশাপাশি সময় ও প্রশাসনিক ব্যয় সাশ্রয় এবং সংসদীয় কার্যক্রমে গতি, দক্ষতা ও সমন্বয় বৃদ্ধি পাবে।

প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি ও অন্যান্য সহযোগিতা নিশ্চিত করতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), দাতা দেশ ও দাতা সংস্থার সঙ্গে যোগাযোগের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

প্রয়োজন অনুযায়ী প্রকল্পের পরবর্তী পর্যায়ে তাদের সহযোগিতা গ্রহণ করা হবে।

পেপারবিহীন ও প্রযুক্তিনির্ভর সংসদ প্রতিষ্ঠার ক্ষেত্রে ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়ন একটি গুরুত্বপূর্ণ ও যুগোপযোগী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি