পেন্টাগনকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করার নির্দেশ দিলেন ট্রাম্প
ইমা এলিস: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার জানিয়েছেন, তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে (ডিওডি) নির্দেশ দিয়েছেন অবিলম্বে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করতে রাশিয়া ও চীনের সমান ভিত্তিতে।
ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের যেকোনো দেশের চেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে, আমার প্রথম মেয়াদকালে বিদ্যমান অস্ত্রগুলোর সম্পূর্ণ আধুনিকায়ন ও সংস্কারসহ এটি সম্পন্ন হয়েছে। এর বিপুল ধ্বংসাত্মক ক্ষমতার কারণে আমি এটা করতে চাইনি, কিন্তু কোনো বিকল্পও ছিল না! রাশিয়া দ্বিতীয় অবস্থানে, আর চীন অনেক পিছিয়ে, তবে পাঁচ বছরের মধ্যেই সমান অবস্থানে পৌঁছাবে।
ট্রাম্পের এই ঘোষণা আসে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার প্রথম মুখোমুখি বৈঠকের ঠিক আগমুহূর্তে ২০১৯ সালের পর এই প্রথম তাদের সাক্ষাৎ হওয়ার কথা।
দক্ষিণ কোরিয়ায় শি ও চীনা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকরা প্রশ্ন করলে ট্রাম্প তা উপেক্ষা করেন এবং দ্রুত সাংবাদিকদের ঘর থেকে বের করে দেওয়া হয়।
যুক্তরাষ্ট্র ১৯৯২ সালে পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণমূলক পরীক্ষা বন্ধ করে দেয়।
ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট সি. ও’ব্রায়েন গত বছর জুনে ফরেন অ্যাফেয়ার্স ম্যাগাজিনে এক প্রবন্ধে পরামর্শ দিয়েছিলেন—যদি ট্রাম্প ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন, তবে তাকে পারমাণবিক অস্ত্রের বাস্তব পরীক্ষা পুনরায় শুরু করা উচিত।
তিনি লিখেছিলেন, ওয়াশিংটনের উচিত ১৯৯২ সালের পর প্রথমবারের মতো বাস্তব পরিবেশে নতুন পারমাণবিক অস্ত্রগুলোর নির্ভরযোগ্যতা ও নিরাপত্তা পরীক্ষা করা শুধু কম্পিউটার মডেল ব্যবহার করে নয়। যদি চীন ও রাশিয়া আন্তরিকভাবে অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় না বসে, তবে যুক্তরাষ্ট্রেরও ইউরেনিয়াম-২৩৫ ও প্লুটোনিয়াম-২৩৯ উৎপাদন পুনরায় শুরু করা উচিত যেগুলো পারমাণবিক অস্ত্রের মূল উপাদান।
রাশিয়া সম্প্রতি দাবি করেছে, তারা তাদের নতুন পারমাণবিক সক্ষম ক্রুজ মিসাইল ‘বুরেভেস্তনিক’-এর পরীক্ষা সম্পন্ন করেছে, যা নাকি ৮,৭০০ মাইল উড়ে গেছে।
এই পরীক্ষার আন্তর্জাতিকভাবে নিন্দা জানানো হয়, যার মধ্যে ট্রাম্পও ছিলেন। তিনি একে “অযৌক্তিক” বলে আখ্যা দেন এবং বলেন, এখনই ক্রেমলিনের উচিত যুদ্ধ শেষ করার জন্য আলোচনায় বসা।
সোমবার ট্রাম্প বলেন, যুদ্ধটা শেষ করতে হবে। যে যুদ্ধ এক সপ্তাহে শেষ হওয়ার কথা ছিল, তা এখন চতুর্থ বছরে পড়েছে। মিসাইল পরীক্ষা নয়, সেটাই করা উচিত।
তিনি যোগ করে বলেন, আমরাও নিয়মিত মিসাইল পরীক্ষা করি। তারা আমাদের সঙ্গে খেলা করছে না, আমরাও তাদের সঙ্গে খেলা করছি না।
বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেন, মস্কো সফলভাবে একটি নতুন পারমাণবিকচালিত ও পারমাণবিক-সক্ষম পানির নিচের ড্রোনের পরীক্ষা সম্পন্ন করেছে। তিনি বলেন, মঙ্গলবারের ওই পরীক্ষায় ব্যবহৃত ‘পোসাইডন’ ড্রোনের পারমাণবিক রিয়্যাক্টর সাবমেরিনে ব্যবহৃতগুলোর তুলনায় '১০০ গুণ ছোট।'
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি