পে স্কেলের গেজেট প্রকাশের তারিখ পেছানোর নেপথ্যে কী?
বাংলাপ্রেস ডেস্ক: সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামোর (পে স্কেল) গেজেট প্রকাশ বারবার পিছিয়ে যাচ্ছে। মন্ত্রিসভায় অনুমোদনের পরও গেজেট প্রকাশের আগে একাধিক প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া শেষ করতে হচ্ছে।
এসব প্রক্রিয়া সময়মতো শেষ না হওয়ায় নির্ধারিত সময়ে গেজেট প্রকাশ নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্র। তবে চলতি সপ্তাহে গেজেট প্রকাশ হতে পারে। সম্ভাব্য তারিখ হিসেবে ১০ সেপ্টেম্বরের কথা বলা হচ্ছে।
যদিও নির্দিষ্ট তারিখ নির্ভর করছে বাকি প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া কত দ্রুত শেষ হয় তার ওপর।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গেজেট প্রকাশে মূল বাধা কোনো নীতিগত সিদ্ধান্ত নয়। মন্ত্রিসভায় অনুমোদনের পরও সরাসরি গেজেট প্রকাশের সুযোগ নেই। এর আগে প্রজ্ঞাপনের খসড়া প্রস্তুত, সরকারি মুদ্রণ, সংশ্লিষ্ট দপ্তরের যাচাই এবং আইন মন্ত্রণালয়ের ভেটিংসহ কয়েকটি ধাপ সম্পন্ন করতে হয়।
এসব ধাপ শেষ করতেই সময় বাড়ছে।
জানা গেছে, নবম জাতীয় পে স্কেলের রেজল্যুশন ইতোমধ্যে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) পাঠানো হয়েছে। সেখানে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হওয়ার পর রেজল্যুশনটি আবার অর্থ মন্ত্রণালয়ে আসবে। এরপর খসড়াটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। ভেটিং শেষ হলে এসআরও নম্বর দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।
অর্থাৎ মন্ত্রিসভায় পে স্কেল অনুমোদিত হলেও গেজেট প্রকাশের আগে কয়েকটি দাপ্তরিক ধাপ বাকি রয়েছে। প্রতিটি ধাপ শেষ করতে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লাগায় গেজেট প্রকাশের সম্ভাব্য তারিখও বারবার পিছিয়ে যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘রেজল্যুশন বিজি প্রেসে পাঠানো হয়েছে। বিজি প্রেসের প্রক্রিয়া শেষে এটি অর্থ মন্ত্রণালয়ে আসবে। এরপর আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। সর্বশেষে এসআরও নম্বর দিয়ে গেজেট প্রকাশ করা হবে। আশা করছি, বাকি কাজ ও প্রক্রিয়া চলতি সপ্তাহেই হয়ে যাবে।’
নতুন পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছেন সরকারি চাকরিজীবীরা। মন্ত্রিসভায় অনুমোদনের পর দ্রুত গেজেট প্রকাশের প্রত্যাশা তৈরি হলেও প্রশাসনিক ও আইনগত আনুষ্ঠানিকতার কারণে তা বিলম্বিত হচ্ছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গেজেট প্রকাশের ক্ষেত্রে নতুন কোনো নীতিগত জটিলতা তৈরি হয়নি। মূলত অনুমোদিত বেতন কাঠামোকে প্রজ্ঞাপন আকারে জারি করার জন্য প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়াই এখন শেষ করার বিষয়। এসব প্রক্রিয়া সম্পন্ন হলেই এসআরও জারির মাধ্যমে নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ করা হবে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
লংমার্চে তেল নষ্ট না করে সংসদে এসে কথা বলুন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
রাষ্ট্রপতিকে বরণে প্রস্তুতি সম্পন্ন, অধীর অপেক্ষা ঠাকুরগাঁওবাসীর
সঙ্গীত একাডেমি