৪ মে ২০২৬

পে-স্কেল ঘোষণা নিয়ে যা জানালেন গভর্নর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ জানুয়ারী ২০২৬, ০৬:৪২ এএম
পে-স্কেল ঘোষণা নিয়ে যা জানালেন গভর্নর

বাংলাপ্রেস ডেস্ক:  বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে নতুন পে-স্কেল ঘোষণার কোনো সম্ভাবনা নেই। বর্তমান অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না এবং সেটাই যুক্তিযুক্ত। 

বরিশালের একটি স্থানীয় হোটেলে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকালে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। 

ড. আহসান এইচ মনসুর বলেন, অন্তর্বর্তী সরকার হয়তো একটি কাঠামো তৈরি করে দিয়ে যেতে পারে।  তবে এর বাস্তবায়ন সম্পূর্ণভাবে নির্ভর করবে পরবর্তী নির্বাচিত সরকারের ওপর। আমার মনে হয় না বর্তমান সরকার নির্বাচনের আগে পে-স্কেল বিষয়ে কোনো সিদ্ধান্তে যাবে। এক মাস পরই নির্বাচন এ কারণে সরকারের সব মনোযোগ এখন নির্বাচনকেন্দ্রিক। নির্বাচনের পর নির্বাচিত সরকার আগের কাজগুলো বিবেচনায় নিয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিতে সক্ষম হবে। 

এ সময় ক্যাশলেস লেনদেন প্রসঙ্গে তিনি বলেন, ডিজিটাল লেনদেন বাড়লে ছেড়া-ফাটা নোটের সমস্যা অনেকটাই কমে আসবে। নতুন ট্রেড লাইসেন্স ইস্যুর ক্ষেত্রে কিউআর কোড বাধ্যতামূলক করা হলে ক্যাশলেস লেনদেন আরো বাড়বে।

দেশের আমদানিনীতিকে জটিল উল্লেখ করে গভর্নর জানান, সরকারি কর্মকর্তাদের অদক্ষতার কারণে সময়মতো পণ্য আমদানি না হওয়ায় বাজারে পণ্যের দাম বেড়ে যায়।

২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় ষাণ্মাসিকের মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে বরিশাল অঞ্চলের অংশীজনদের মতামত সংগ্রহের জন্য বাংলাদেশ ব্যাংক এ মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মুহাম্মদ হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি