৪ মে ২০২৬

পদত্যাগের দাবি বিএনপির, শিক্ষার্থীদের নয় : শাজাহান খান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
পদত্যাগের দাবি বিএনপির, শিক্ষার্থীদের নয় : শাজাহান খান

বাংলাপ্রেস অনলাইন: পদত্যাগের যে দাবি উঠেছে তা আন্দোলনরত শিক্ষার্থীদের নয় উল্লেখ করে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান জানিয়েছেন, এটা বিএনপির দাবি। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকেদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাস চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হন। ওই দিনই এই দুর্ঘটনার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নৌমন্ত্রীর হাসির ছবি নিয়ে সমাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যায়। পরের দিন থেকে রাজধানীতে সড়ক অবরোধ করে ৯ দফা দাবি আদায়ে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের মানুষ পদত্যাগ চাইছেন শাজাহান খানের। পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপি নেতারাও।

শাজাহান খান পরিবহন শ্রমিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও শাজাহান খানকে প্রায়ই পরিবহন শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে স্বোচ্চার দেখা যায়। আপনার পদত্যাগের কথা বলা হচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শাজাহান খান বলেন, ‘সেটা আপনাদের (সাংবাদিক) তৈরি কি-না জানি না। আমি একটা কাগজে দেখেছি, ফখরুল ইসলাম আমার পদত্যাগ দাবি করেছেন। আমার আছে এর কোনো খবর নেই।’

আন্দোলনরত শিক্ষার্থীরা আপনার পদত্যাগ দাবি করেছেন- জানাতেই নৌপরিবহন মন্ত্রী বলেন, ‘৯ দফায় কোথাও আমার পদত্যাগের কথা নেই। ৯ দফায় যেটা আছে, ক্ষমা চাইতে হবে। আমি তাদের বলেছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য।’ তিনি বলেন, ‘পদত্যাগের যে দাবি উঠেছে সেটা শিক্ষার্থীদের নয়, এটা বিএনপির দাবি। বিএনপি তো শেখ হাসিনারও পদত্যাগ চায়। বিএনপি আমাদের সবার পদত্যাগ চায়, সরকারের পদত্যাগ চায়। কাজেই বিএনপির এই দাবির ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে চাই না।’

শিক্ষার্থীরা বলেছেন আপনি পদত্যাগ করলে সমস্যা সমাধান হয়ে যাবে- এ বিষয়ে শাজাহান খান বলেন, ‘না না। এই ধরনের কোনো দাবি আমি শুনিনি। আমার কাছে ৯ দফা এখনও আছে, ৯ দফার কোথাও এটা নেই।’

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি