৬ মে ২০২৬

পদত্যাগ না করেই উপজেলা নির্বাচন করা যাবে: ইসি সচিব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পদত্যাগ না করেই উপজেলা নির্বাচন করা যাবে: ইসি সচিব

বাংলাপ্রেস ডেস্ক: নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, ‘উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে বর্তমান চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পদত্যাগ করতে হবে না। তবে জেলা পরিষদের সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্যরা যদি উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ভোট করতে চান, তাহলে তাদের পদত্যাগ করতে হবে।’ আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা/সহকারী রিটার্নিং কর্মকর্তাদের এক বিশেষ ব্রিফিংয়ে তিনি কমিশনের এ সিদ্ধান্তের কথা জানান।হেলালুদ্দীন আহমদ জানান, আইনের ভিত্তিতেই নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, ‘বতর্মানে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে যারা দায়িত্ব পালন করছেন, ইসি সিদ্ধান্ত নিয়েছেন ফের ভোট করতে তাদের পদত্যাগ করতে হবে না। আর ভাইস চেয়ারম্যানকেও পদত্যাগ করতে হবে না।তবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সদস্য, কিংবা জেলা পরিষদের সদস্যরা যদি উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ভোট করতে চান, তাহলে তাদের অবশ্যই পদত্যাগ করতে হবে।’সরকারি কর্মকর্তাদের ভোট করার বিষয়ে ইসি সচিব বলেন, ‘সরকারি স্কুল-কলেজের শিক্ষকরা (তারা যদি সরকারি নাও হন) নির্বাচন করতে চাইলে নিজ নিজ পদ থেকে পদত্যাগ করতে হবে।’অপরদিকে, উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনের ক্ষেত্রে নির্বাচন পরিচালনা কর্মকর্তাদের কোনোরকম আপস না করতে সতর্ক করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং কর্মকর্তা/সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে নির্বাচন কমিশনের এক বিশেষ ব্রিফিংয়ে প্রধান অতিথর বক্তৃতায় এ নির্দেশনা দেন তিনি। সিইসি বলেন, ‘কোনো দলের প্রার্থীদের সঙ্গে আপস করা যাবে না। দায়িত্ব পালন করতে হবে নিরপেক্ষভাবে। কাউকে সুবিধা দেয়া যাবে না। আইন ও বিধির আলোকে নির্বাচন পরিচালনা করতে হবে।’ইসি সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, কবিতা খানম, রফিকুল ইসলাম ও শাহাদাত হোসেন চৌধুরী।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি