৯ মে ২০২৬

পদত্যাগ করলেন আপিল বিভাগের ৫ বিচারপতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
পদত্যাগ করলেন আপিল বিভাগের ৫ বিচারপতি
বাংলাপ্রেস ডেস্ক: আন্দোলনকারীদের দাবির মুখে প্রধান বিচারপতির পর পদত্যাগ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচজন বিচারপতি। শনিবার (১০ আগস্ট) বিকেলে প্রথমে দুইজন এবং সন্ধ্যায় আরও তিনজনসহ মোট পাঁচজন বিচারপতি পদত্যাগ করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের পদত্যাগ দাবি করে আল্টিমেটাম দিয়েছিল। আপিল বিভাগের পাঁচ বিচারপতি তাদের পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন বলে জানা গেছে। পদত্যাগকারী পাঁচ বিচারপতি হলেন— বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন। বিকেলে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠান বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি কাশেফা হোসেন। সন্ধ্যায় পদত্যাগ করেন বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম। এর আগে, সকালে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের ছয় বিচারপতির পদত্যাগের জন্য সময়সীমা বেঁধে দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর পরিপ্রেক্ষিতে দুপুরেই পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি