৫ মে ২০২৬

পদ্মাসেতুর পিলারের সাথে আবারও ফেরির ধাক্কার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পদ্মাসেতুর পিলারের সাথে আবারও ফেরির ধাক্কার
বাংলাপ্রেস ডেস্ক: মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসা মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটগামী রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কায় পদ্মা সেতুর ১০ নম্বর পিলারের পাইল ক্যাপ ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই স্থানে ঢালাই ভেঙে গিয়ে দুইটি রডও দেখা যাচ্ছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে নির্মাণাধীন সেতুর ১০ নম্বর পিলারে এ ঘটনা ঘটে। পদ্মা সেতু প্রকল্পের মূল সেতুর প্রকল্প ব্যবস্থাপক দেওয়ান মোহাম্মদ আবদুল কাদের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পদ্মা সেতুর ১০ নম্বর পিলারের পাইল ক্যাপ এর একটি অংশ ফেরির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই স্থানে ঢালাই ভেঙে দুইটি রডও দেখা যাচ্ছে। মাওয়া নৌ-পুলিশের অফিসার ইনচার্জ সিরাজুল কবীর জানান, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরি বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটে আসার পথে পদ্মা সেতুর ১০ নং পিলারের সঙ্গে ধাক্কা লেগে পিলারের দক্ষিণ-পশ্চিম কোণ ক্ষতিগ্রস্ত হয়। পিলারের রড বের হয়ে গেছে এবং ফেরির পিছনের অংশে ক্ষতি হয়। এসময় ফেরিতে থাকা একটি গম ভর্তি ট্রাক দুইটি প্রাইভেট কারের ওপর উল্টে পড়ে। ফেরির মাস্টার দেলোয়ার হোসেন জানান, পিলারে ধাক্কা লাগেনি। সামনে দিয়ে শিমুলিয়াঘাটগামী একটি ট্রলার ৪-৫ জন যাত্রী নিয়ে ফেরির সামনে দিয়ে যাচ্ছিল। যা বাঁচাতে গিয়ে ফেরির পেছনের অংশ পিলারের সঙ্গে ধাক্কা লেগেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটেছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি