৮ মে ২০২৬

পদ্মা সেতুর ১৯তম স্প্যান বসছে আজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
পদ্মা সেতুর ১৯তম স্প্যান বসছে আজ

বাংলাপ্রেস ডেস্ক: পদ্মা সেতুর ১৯তম স্প্যান বসছে আজ। মাওয়া প্রান্তের ২১ ও ২২ নম্বর পিলারের ওপর ৪-সি নামে ১৫০ মিটার দৈর্ঘ্যের তিন হাজার ১৪০ টন ওজনের ধূসর রঙের স্প্যানটি আজ বুধবার (১৮ ডিসেম্বর) বসানো হবে। এর মধ্য দিয়ে সেতুর দুই হাজার ৮৫০ মিটার অর্থাৎ প্রায় ৩ কিলোমিটার অবকাঠামো দৃশ্যমান হবে।

এ বিষয়ে পদ্মা সেতুর উপসহকারী প্রকৌশলী মুরাদ মিয়া জানান, সব কিছু ঠিকঠাক থাকলে সকালে মাওয়ার কন্সট্রাকশন ইয়ার্ড-১ থেকে ৬০০ টন ধারণ ক্ষমতার তিয়ান-ই ভাসমান ক্রেনে করে ২১ ও ২২ নম্বর পিলারের কাছে ১৯তম স্প্যানটি বসানোর কথা রয়েছে। ১৭তম স্প্যান বসানোর মাত্র ১৪ দিনের মাধায় বসানো হয় সেতুর ১৮তম স্প্যান। এর মাত্র এক সপ্তাহের ব্যবধানে বসানো হবে ১৯তম স্প্যান।

তিনি আরও জানান, ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যের তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতুর মোট দুই হাজার ৮৫০ মিটার দৃশ্যমান হবে।

সেতু কর্তৃপক্ষ জানায়, চলতি মাসের মধ্যেই মাওয়া ও জাজিরা প্রান্তে সেতুর ৩-এফ স্প্যান বসানোর সিডিউল রয়েছে। দেশে আসা ৩৩টি স্প্যানের মধ্যে মোট ১৮টি স্পেন বসানো হয়েছে। এর মধ্যে প্রস্তুত রয়েছে পাঁচটি ও বাকি থাকবে ১০টি স্প্যান। যা পর্যায়ক্রমে দ্রুত বসানো হবে। তাছাড়া সেতুর রোডওয়ে স্ল্যাব ও রেলওয়ে স্ল্যাবসহ অন্যান্য কাজও সিডিউল অনুযায়ী চলছে।

দেশের সর্ববৃহৎ এ প্রকল্পটি নির্মাণ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড। তারা মূল সেতুর কাজ করছে। ২০১৪ সালের ডিসেম্বর মাসে সেতুর কাজ শুরু করা হয়। ৬.১৫০ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি