পদ্মা সেতুই নয়, মেট্রোরেল নির্মাণেও বাধা এসেছিল : প্রধানমন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিটি ভালো কাজে বাধা দেওয়া কিছু মানুষের চরিত্র। পদ্মা সেতুর মতো মেট্রোরেল নির্মাণেও বাধা এসেছিল।
সোমবার (৯ জানুয়ারি) দুপুরে মন্ত্রিসভার বৈঠকে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করতে গিয়ে দেশি-বিদেশি অনেক ষড়যন্ত্রের মুখে পড়তে হয়েছে। একইভাবে ঢাকায় মেট্রোরেল নির্মাণেও বাধা এসেছিল।
তিনি বলেন, পদ্মা সেতু ও মেট্রোরেল এগুলো রাষ্ট্রীয় সম্পদ। তাই এগুলোর গুরুত্ব বুঝতে হবে। যত্নের সঙ্গে এগুলো ব্যবহার করতে হবে। মেট্রোরেল ব্যবহারকারীদের যত্নের সঙ্গে চলাচল করতে হবে। হজরত শাহজালাল বিমানবন্দর এলাকার যানজট নিরসনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বিমানবন্দর স্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত আন্ডারপাস নির্মাণ করে দেওয়া হবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
সাংবাদিকতার জন্য নীতিমালা ও কোড অব কন্ডাক্ট দ্রুত করা হবে: তথ্য উপদেষ্টা
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি