৫ মে ২০২৬

পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ার পথে প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ার পথে প্রধানমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: পদ্মা সেতু হয়ে সড়কপথে সপরিবারে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকালে রাজধানীর গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন তিনি। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর টুঙ্গিপাড়ায় এটিই তার প্রথম সফর। জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় পৌঁছাবেন। পরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। এ সময় পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করবেন প্রধানমন্ত্রী। এরপর সূরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। সফর শেষে রাতেই পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী। দলীয় সূত্রে জানা গেছে, এ সফরে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত আছেন।   এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরস্থান ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তায় তিন স্তরে কাজ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন জানান, প্রধানমন্ত্রীর সফরকে নির্বিঘ্ন করতে মুন্সীগঞ্জ অংশে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। সাদা পোশাক, ইউনিফর্মসহ বিভিন্ন পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। এ ছাড়া গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে গত ২৫ জুন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বহুল প্রতীক্ষিত পদ্মা বহুমুখী সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার পর প্রথম টোল দিয়ে সেতু পার হন আওয়ামী লীগ সভাপতি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি